• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে ৬ বছর ধরে পলাতক মাদক ও চোরাকারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দীর্ঘ ৬ বছর ধরে পলাতক কুখ্যাত মাদক ও চোরাকারবারি মোঃ নুর হোসেনেকে টাংগাইল থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, কচাকাটা থানার মাদক মামলা ও নাগেশ্বরী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত ৬ বছর ধরে পলাতক কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি কচাকাটা থানাধীন চর কৃষ্ণপুর গ্রামের মোঃ নুর হোসেনেকে টাংগাইল জেলা থেকে গ্রেফতার করা হয়। সে গাজিপুর, চঁন্দ্রা, সাভার, ঢাকা ও টাংগাইল সহ বিভিন্ন জেলায় অত্যন্ত গোপনে অবস্থান করে আসছিল এবং একস্থানে দীর্ঘসময় না থেকে, বারবার অবস্থান পরিবর্তন করছিল। কচাকাটা থানা পুলিশ দীর্ঘদিন ধরে গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে গত ২২মে টাংগাইল জেলার সখিপুর থানা পুলিশের সহযোগিতায় টাংগাইলের সখিপুর থেকে নুর হেসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় কচাকটা থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি নুর হোসেন অত্যান্ত চতুরতা অবলম্বন করে দীর্ঘ ৬ বছর পলাতক থাকলেও কচাকাটা থানা পুলিশের তৎপরতায় তাকে আইনের আওতায় আনা হয়। এতে প্রমানিত হয় অপরাধী অপরাধ করে যতই চতুরতা অবলম্বন করুক না কেন, তাকে ধরা পরতেই হবে। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category