সজিব রহমান (মান্দা) নওগাঁ
নওগাঁর মান্দায় ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সানোয়ারা বেগম (৬৫) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুর ১:৩০ টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউপির গোয়াল মান্দা সুইজগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই মহিলা জেলার আত্রাই উপজেলার হাট কালুপাড়া গ্রামের মুনছের রহমানের স্ত্রী বলে জানা যায়।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন,অটো ভ্যানের চালক আব্দুল হোসেন (৪০) নিহতের মেয়ে ফেলরা বেগম (৩২) নিহতের স্বাসী মুনছুর রহমান (৭০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে ফেলোরা বেগমের অবস্থা আশাংখাজনক হাওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার রানীনগর উপজেলা থেকে ছেড়ে আসা ধান বোঝাই ট্রাক্টরটি ঘটনাস্থলে পৌঁছায়, এসময় মান্দা উপজেলা থেকে ছেড়ে আসা আত্রাই অভিমুখি অটো চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সানোয়ারার মাথা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।