• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে বড় ভাইয়ের বিরুদ্ধে প্রবাসীর সম্পদ আত্মসাতের অভিযোগ

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে এক প্রবাসীর সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী লাবলু শেখের স্ত্রী নাজমা খাতুন সম্পত্তি ফেরত চেয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
নাজমা খাতুন তার লিখিত অভিযোগে জানান, আমার স্বামী লাভলু শেখ দীর্ঘ ১৫ বছর ধরে প্রবাসী জীবন কাটাচ্ছেন। তিনি প্রবাসে যাওয়ার পর থেকে আমার শ^শুর জালাল উদ্দিন শেখ ও বড় ভাসুর ভালু শেখের কাছে তার সকল উপার্জিত অর্থ পাঠাতেন। আমার শশুর ও ভাসুর বাড়িতে পাকা ঘর নির্মান করবার জন্য ১৭ লক্ষ টাকা পাঠিয়েছেন। পরবর্তীতে আমার ভাসুর ঘের কথার কথা বলে আমার স্বামীর কাজ থেকে আড়াই লক্ষ টাকাও নেয়। এ ছাড়া প্রতি মাসে আমার স্বামী পারিবারিক খরচের জন্য টাকা পাঠাতেন। গত ফেব্রæয়ারী মাসে আমার শ^শুর মারা যাওয়ার পর আমার ভাসুর সকল সম্পত্তি নিজের বলে দাবি করে। বিষয়টি পারিবারিক ভাবে আলোচনা করলেও কোন সমাধান করা সম্ভব হয়নি। সে এখন আমার স্বামীর পাকা ঘরের অর্ধেক নিজের বলে দাবি করছে। আমার ভাসুর টাকা পাঠানোর কোন হিসাব দিতে রাজি নয়। সে আমার স্বামীর কষ্ঠার্জিত সকল টাকা দিয়ে ব্যবসা করে যাচ্ছে। এখন আমি আমার ঘরে সন্তান নিয়ে ঠিক ভাবে বসবাস করতে পারি না। আমার পাকা ঘর ও সম্পদ দাবি করলেই তারা বিভিন্ন ভাবে আমাকে হুমকি প্রদান করে।
এ ঘটনায় প্রবাসী লাবলু শেখ বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রবাসে কাটিয়ে সকল অর্থ বাড়িতে আমার পিতা ও ভাইয়ের কাছে পাঠিয়েছি। এখন আমার ভাই ভালু শেখ আমার পাকা ঘর দখল ও সম্পদ আত্মসাতের পায়তারা করে যাচ্ছে। আমি আমার সকল সম্পদের হিসাব চাই।
এ বিষয়ে ভালু শেখ বলেন, আমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে পাকা ঘরের অর্ধেক দিয়ে গেছে। আমি আমার পিতার জায়গা থাকি আর এই পাকা ঘর নির্মানে আমারও অর্থ রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category