• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মতিহারে নৌকার পথসভায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলা, আহত-২

দিনকাল বিডি / ১২৩ Time View
প্রকাশঃ রবিবার, ১১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে (২৮ নং ওয়ার্ড) নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে (২৮নং ওয়ার্ড পশ্চিম) যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু, ছাত্রলীগ নেতা মৃদুল, জনি, শান্ত’র নেতৃত্বে তাদের ৩০/৪০জন সহযোগী একই দলের নেতা-কর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠছে। এ সময় তাদের হাতে থাকা জিআই পাইপ, হাতুড়ি, হাসুয়া, চাপাতি-সহ বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে ৩জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (১১ জুন) সন্ধা সোয়া ৭টার দিকে মহানগরীর মতিহার থানাধীন কাজলা ফুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, মহানগরীর মতিহার থানাধীন কাজলা এলাকার কুবানের ছেলে লাদেন (১৭), একই থানার কাজলা মৃধাপাড়া এলাকার রাজ্জাকের ছেলে আলামিন (২৪) ও অজ্ঞাত একজন।

আহতদের মধ্যে লাদেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ২৮ নং ওয়ার্ড পশ্চিম আ’লীগের এক নেতা জানান, আসন্ন ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ২৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে রবিবার বিকেলে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

মতবিনিময় সভা শেষে নির্বাচনি প্রচারণা ও পথসভায় নামেন এই নেতা। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে জাহাজঘাটের দিকে যেতে থাকেন। হটাৎ পেছন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ নেতা বনি ও তার সাথের নেতাকর্মীদের উপর হামলা চালায় যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু, ছাত্রলীগ নেতা মৃদুল, শান্ত, জনি, শুভ ও তাদের ৩০/৪০জন সহযোগী। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মতিহার থানার ওসি ও সঙ্গীয় পুলিশ, ডিবি পুলিশ ও একদল র‌্যাব উপস্থিত হয়। তার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রহুল আমিন জানান। পুলিশ লাইনে ব্যস্ত আছি ফ্রি হয়ে জানাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category