নাচোল প্রতিনিধি -চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত ও একজন আহত হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউপির উত্তর চরি মির্জাপুর গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে আলহাজ¦ জিল্লুর রহমান(৮৪) তার বাড়ি থেে কিছু দুরে উত্তর মল্লিকপুর নামক স্থানে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে আসা দ্রæতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে যান।
আহত জিল্লুর রহমানের মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে মল্লিকপুর বাজারে স্থানয়িভাবে চিকিৎসাকালে তিনি মারা যান। খবর পেয়ে নাচোল থানাপুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তনের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে আজ সকাল সাড়ে ১০টার সময় নাচোল পৌরসভার এমএলএসএস(অফিস সহায়ক), সাবেক ছাত্রলীগ নেতা ইসলামপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আব্বাস উদ্দীন(৪৩) মোটরসাইকেল যোগে রহনপুর যাবার পথে কসবা ইউপির বহিপাড়া নামক স্থানে একটি ট্রাককে ওভারটেক করার সময় রাস্তার উপর কাদায় ¯িøপ করে ট্রাকের নীচে চাপা পড়ে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে(রহনপুরে)ভর্তি করান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্বাসকে মৃত ঘোষনা করেন। নাচোল পৌর কর্মচারী আব্বাসের মৃত্যুতে তার পরিবারে ও নাচোল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণের মাঝে শোকের ছায়া নেমে আসে। সাবেক ছাত্রলীগ নেতা আব্বাসের অকাল মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ গভীর শোক জ্ঞাপণ করেন ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন। এ ব্যাপারে নাচোল থানায় দু’টি অপমৃত্যু মামলা দয়ের হয়েছে।