• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মতিহার অটো-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকের মৃত্যু

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অটো ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ঘে অজ্ঞাত (৬৫) ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর মতিহার থানার রুয়েট গেটের ৫০গজ পশ্চিমে রাজশাহী-নাটোর মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে মতিহার থানার এসআই সন্ধা ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় তারা ফায়ার সার্ভিসের একটি গাড়িতে অজ্ঞাত ভ্যান চালকের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত ভ্যান চালক সাহেববাজারের দিক থেকে ভ্যানে করে আম রাখা ক্যারেট নিয়ে কাটাখালির দিকে যাচ্ছিলো। একই সময় বিপরিত থেকে দ্রæতগামী একটি অটো সাহেব বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারলে চার্জার ভ্যানের চালক সড়কের উপর পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হন। এতে তার মাথা ও নাক মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরন হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে অটো চালক পালিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা।
মতিহার এসআই সন্ধা জানান, মৃত ভ্যান চালকের লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অটো চালককে আটকের চেষ্টা চলছে। অজ্ঞাত ব্যক্তির লাশ সনাক্ত ও পরিচয় জানার চেষ্টা চলছে।
এ বিষয়ে মামলা হবে বলেও জানায় এসআই সন্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category