• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভালুকায় চাঁদার টাকা না দেয়ায় মারপিট

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ জুন, ২০২৩

ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় চাঁদার টাকা না দেয়ায় মারপিটের মারপিটের অভিযোগ উঠেছে কতিপয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুন উপজেলার ভরাডোবা ইউনিয়নের সদ্দাম, আলমগীর, রাজিবুল, হারুনুর রশিদ গংরা দেয়ালিয়াপাড়া আমিরাত স্পিনিং মিলের ঠিকাদার খলিল ফোর ম্যান মিনারুল ইসলামের কাছে ষাট লাখ টাকা চাঁদা দাবি করে। পরে মিনারুল ইসলাম টাকা দিতে অস্বীকার করলে সাদ্দাম গংরা মিনারুলকে বিভিন্ন ভয়-ভিতি ও হত্যার হুমকি প্রদর্শন করে চলে যায়। পরে ১৩ জুন সন্ধা রাতে আমিরাত স্পিনিং মিলের মেইন গেটের সামনে শিরু মিয়ার চায়ের দোকানের সামনে সাদ্দাম গংরা দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ঠিকাদার খলিলের লেবার শ্রী সঞ্জয় ও আমিরা স্পিনিং মিলের সিকিউরিটি গার্ট শ্রী খোকন বর্মনকে পাইয়া এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। এসময় বিবাদীরা শ্রী সঞ্জয়ের পকেটে থাকা ৭ হাজার ও খোকন বর্মনের পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনাইয়া নেয়। পরে সঞ্জয় ও খোকনের ডাকা চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীরা তাদের হত্যার হমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আমিরাত স্পিনিং মিলের এডমিন ম্যানেজার সোহেল তরফদার বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category