• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোল্লাহাটে পাট চাষীদের প্রশিক্ষণ ও সার বিতরণ

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের মোল্লাহাটে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কৃষকদের মাঝে পাট চাষের প্রয়োজনীয় সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা হতে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে সার বিতরণ করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, খুলনা-বাগেরহাট পাট উন্নয়ন কর্মকর্তা (অদা) বাসুদেব হালদার, মোল্লাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক ও শফিউল আজম নিশান প্রমূখ।
মোট ৭৫ জন পাট চষিকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category