• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাচোলে ট্রাক উল্টে ড্রাইভার নিহত

দিনকাল বিডি / ১৯৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

মোঃ ইব্রাহীম, -চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আড্ডা সড়কের গনইর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ওই ট্রাকটি হেলপার চালাচ্ছিল, সে সময় ট্রাকের ড্রাইভার ট্রাকের কেবিনে ঘুমাচ্ছিল। ট্রাকটি অন্য একটি স্টিয়ারিং ভুটভুটিকে ওভারটেক করার সময় এ র্দর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, এরফান অটো রাইস মিলের একটি ধান বোঝাই ট্রাক(ঢাকামেট্রো-ট-১৮-৮৩০৬)জয়পুরহাট থেকে ধান নিয়ে আড্ডা-আমনুরা সকড় পথে চাঁপাইনবাবগঞ্জের বুলোনপুরে যাচ্ছিল। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ওই সড়কের গনইর নামক স্থানে একটি স্টিয়ারিং ভুটভুটিকে ওভারটেক করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। ওইসময় ট্রাকের ড্রাইভার সূর্যপুর গ্রামের মৃত ফুল মহাম্মদের ছেলে মতিউর রহমান(৩৬) ট্রাকের কেবিনে চাপা গড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও স্থানীয়রা ড্রাইভার মতিউরকে উদ্ধার করে মুমুর্ষু অবস্থায় নাচোল উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category