• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে দিনের বেলায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দিনে-দুপুরে সাইফুল ইসলাম নামে এক সাংবাদিকের পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাণীনগর প্রেসক্লাবের সিঁড়ির নিচ থেকে এ মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে থানা পুলিশ অভিযানে নেমেছে।
সাংবাদিক সাইফুল ইসলাম জানান,সোমবার সকাল ৯টায় রাণীনগর প্রেস ক্লাবের সিঁড়ির নিচে মোটরসাইকেল রেখে হলরুমে আয়োজিত এক সভায় যোগ দেন। সভা শেষে দুপুরে নিচে নেমে দেখতে পান সিঁড়ির নিচে রাখা তার ব্যবহৃত নওগাঁ-ল ১২-৫৯৪৪ নম্বর বিশিষ্ট ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। খোঁজাখুজির পরও মোটরসাইকেটি না পাওয়ায় থানা পুলিশকে জানালে পুলিশ কয়েকটি সিসিটিভি ফুটেজের সুত্র ধরে মোটরসাইকেল উদ্ধার এবং চোরকে ধরতে অভিযান শুরু করেছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, বিষয়টি জানার পরই পুলিশ মাঠে নেমেছে। আশা করছি দ্রæতই চুরির ঘটনার সঙ্গে জড়িত চোরকে আটক করাসহ মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category