• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

পোরশায় জুবায়েরকে উপজেলা যুবলীগের সভাপতি ও খোকনকে সম্পাদক ঘোষনা

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যুবসমাজকে একত্রিত করে সামনের আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হব। তিনি আগামী নির্বাচনে যুবলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও আহবান জানান। বুধবার দুপুরে নওগাঁর পোরশা সরাইগাছি কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, এমন কোন খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পৌঁছেনি। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে যুবলীগের নেতাকর্মীদের আহবান জানান মন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়ার বিএনপি’র আমলে সারের জন্য কৃষক গুলি খেয়েছিলো। প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের। সার পাওয়া যায়নি, সেচের জন্য তেল কিংবা বিদ্যুৎ পাওয়া যায়নি। এখন সেরকম পরিস্থিতি আর সেরকম নাই। কৃষকবান্ধব এই সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সার ও বিদুৎতের অভাব নেই। কৃষকের জন্য সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। নওগাঁ ১ আসনে ১০ কিলোমিটার রাস্তা পাকা ছিলো না। বর্তমান সরকারের আমলে এই আসনে ৪০০ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সরকার পদ্মাসেতু, মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। সামনের দিনগুলোতে উন্নয়নের আরো সুবিধা জনগণ ভোগ করবে। বঙ্গবন্ধুকে হত্যার নায়ক জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছিলেন। শুধু তাই নয় ইনডেমিনিটি আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিলেন। বাংলাদেশের যুব সমাজকেও নষ্ট করেছিল জিয়া বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। বিএনপি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। তারা নানা ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। জনগণ তাদের এ আশাপূরণ হতে দেবে না। যুবলীগের নেতাকর্মীদের বিএনপি’র ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। মির্জা ফখরুলই দেশ ছেড়ে পালিয়ে যাবেন উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধীদের নিয়ে, আগুন সন্ত্রাসী দের নিয়ে রাজনীতি করে। তিনি চখা রাজাকারের সন্তান বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি’র দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহত করা হবে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। সম্মেলন পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন। পরে জোবায়ের হোসেন কে সভাপতি ও মাহমুদুল হাসান খোকনকে সাধারন সম্পাক করে উপজেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category