• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে জানালা ভেঙ্গে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ চেষ্টা যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে রহিদুল ইসলাম ওরফে ভোলতা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার রহিদুল উপজেলার আমিরপুর গ্রামের সাবের আলীর ছেলে। তাকে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।
ভুক্ত ভোগী গৃহবধু জানান,তার স্বামী বিদেশে থাকার সুবাদে শ্বশুর বাড়ীতে থাকতেন। গত ২৪ জুলাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। গভীর রাতে আমিরপুর গ্রামের রহিদুল ইসলাম নামের ওই যুবক জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় চি’কার করতে থাকলে লোকজন ছুটে আসলে রহিদুল পালিয়ে যায়। এঘটনায় গত ৪আগষ্ট গৃহবধুর শ্বাশুড়ি বাদী হয়ে রহিদুলকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে আবাদপুকুর এলাকা থেকে রহিদুল কে গ্রেফতার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় রহিদুলকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category