• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইউনিয়ন পরিষদে যাওয়া হলোনা বৃদ্ধা হাসিনার

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদে যাবার পথে অটো-টমটম উল্টে হাসিনা বিবি (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় রাজিয়া সুলতানা (৬৫) নামে আরো এক বৃদ্ধা আহত হয়েছেন। আহত রাজিয়াকে রাণীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাসিনা বিবি উপজেলার রঞ্জনিয়া গ্রামের সুমিল্লার স্ত্রী এবং আহত রাজিয়া একই গ্রামের আয়াত আলীর স্ত্রী।
নিহত হাসিনার ছেলে হাসেন আলী বলেন,সকাল থেকে ইউনিয়ন পরিষদে বয়স্ক,বিধবা ভাতাভোগীদের কার্ড যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। বয়স্ক ভাতাভোগী তার মা হাসিনা বিবি ও রাজিয়া বিবি একটি অটো টমটম যোগে পরিষদে যাবার সময় রাণীনগর আবাদপুকুর সড়কের করজগ্রাম চৌধুরী মোড়ের অদুরে পৌছলে অটো টমটমটি উল্টে সড়কের নিচে পরে যায়। এসময় হাসিনা ও রাজিয়া আহত হলে তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র চিকিৎসালয়ে নেয়ার পথে দুপুর আড়াইটা নাগাদ মা হাসিনা মারা যান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category