• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভালুকায় স্বামীর মৃত্যুর পর স্ত্রী কে নির্যাতনের অভিযোগ।

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

আবু ইউসুফ
ভালুকা উপজেলা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় স্বামীর মৃত্যুর পর নানা ধরনের নির্যাতন ও হামলার স্বীকার হয়েছেন এক অসহায় স্ত্রী। এমনকি তাকে মারধর করে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগও ওঠেছে স্বামীর বাড়ীর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী নারী।

বৃহস্পতিবার বিকালে অভিযোগের ভিত্তিতে ওই নারীর বসতবাড়িতে গিয়ে দেখা যায় তার থাকার ঘরে তালা অটকানো। তবে স্বামীর বাড়ীর লোকজন বিষয়টি ধামাচাপা দিতে উল্টো ওই নারীকেই দোষারোপ করেছেন।

থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের মনির হোসেন বিদ্যুৎপৃষ্টে মারা যাওয়ার পর তার স্ত্রী শিমুল আক্তারের জমি দখলের উদ্দেশ্যে স্বামীর আত্মীয় দুলাল মিয়া, গনি মিয়া, আতিকুল ও মফিজুল উঠে পরে লাগেন। গত ২৮শে আগস্ট দুপুরে উল্ল্যেখিত ব্যাক্তিরা শিমুল আক্তারের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় দুলাল মিয়া মিমুল আক্তারের গলায় থাকা ২৬ হাজার টাকা মুল্যের একটি স্বর্ণের চেইন ছিনাইয়া করে এবং সমিতি থেকে উত্তোলন করা ১০ হাজার টাকা গনি মিয়া জোরপূর্বক নিয়ে যায়। পরে শিমুল আক্তারের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসতে থাকলে তারা দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শিমুল আক্তার বাদী হয়ে মৃত সুলতানের ছেলে দুলাল (৩৬), আব্দুর রশিদের ছেলে গণি মিয়া (৩৯), কাল্লে খার ছেলে আতিকুল (৪৫), আজিম উদ্দীনের ছেলে মফিজুল ইসলাম (৩২) কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভালুকা মডেল থানার মামলা তদন্তকারী এসআই মোস্তাফিজুর জানায়, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া কথাও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category