• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ত্রিশালে ৬ বছর বয়সী শিক্ষার্থীকে মারধর টয়লেটে আটকে রাখার অভিযোগ

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :

ত্রিশালে ছয় বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে মারধর করে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে টয়লেটে আটকে রাখার অভিযোগ উঠেছে মাদ্রাসাতুল আমান লি-তাসিনিল কোরআন মাদ্রাসার শিক্ষক শহীদুল ইসলামের বিরুদ্ধে।

এবিষয়ে শুক্রবার সন্ধ্যায় ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশু শিক্ষার্থীর পিতা হাসিবুল হোসেন ওরফে হিমেল তরফদার।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার বাসিন্দা হাসিবুল হোসেন ওরফে হিমেল তরফদারের ছয় বছর বয়সী কণ্যা শিশু তাকিয়া মাবরুকা তুবা ০৮নং ওয়ার্ডের শুকতারা স্কুল সংলগ্ন মাদ্রাসাতুল আমান লি-তাসসিনিল কুরআন মাদ্রাসায় পড়াশোনা করে আসছে। পড়াশোনা চলাকালীন প্রায় সময়ই শিক্ষক শহীদুল ইসলাম ও পরিচালক আমান উল্লাহ তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় তুবা গত চার সেপ্টেম্বর মাদ্রাসায় গেলে তাকে মারপিট করিয়া রশি দ্বারা বান্ধিয়া টয়লেটের ভিতরে আটক করিয়া রাখে। পরে সে বাড়িতে আসিয়া বিস্তারিত জানায়। সেই সময় হতে সে শারীরিক ভাবে অসুস্থ্য। এ বিষয়ে তুবার পরিবারের লোকজন মাদ্রাসায় জিজ্ঞাসা করিতে গেলে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে ৯৯৯ এ ফোন দিলে ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। এখন শিশু তুবা ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সে পড়া কম পায়, তাই আমি তাকে শাসন করেছি। তবে বাথরুমে আটকে রাখার বিষয়টি তিনি অস্বীকার করেন।
তবে মাদ্রাসার পরিচালক আমান উল্লাহকে এ বিষয় জানতে ফোন দিলে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
ত্রিশাল থানার এসআই নূরে আলম জানান, বাদীর শ্যালক ৯৯৯ এ কল দিয়ে জানান সে সহ চার/পাঁচজনকে মাদ্রাসায় আটক রেখেছে। আমি ঘটনাস্থলে যেয়ে দেখি সিসিটিভি ফুটেজ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আমি অভিযোগের কথা বললে তখন তারা বলে তাদের এই বিষয়ে এখন কোন অভিযোগ নেই। বাদীপক্ষ সিসিটিভি ফুটেজ দেখতে চায় এবং বাদীকে অভিযোগ থাকলে তখন আইনের আশ্রয় নিতে বলি।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাইন উদ্দিন বলেন অভিযোগের বিষয়টি ক্ষতিয়ে দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category