আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট কার্ড বিতরণ করা হয়েছে। ২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা চত্বরে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে এক সভা উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালের স ালনায় সভায় প্রধান অতিথি হিসাবে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ এবং বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরজুল ইসলাম খান রাজু। সভায় আরো বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আজমল হোসেন। উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টুসহ নেতৃবর্গ। এ উপজেলায় প্রাথমিক ভাবে মোট ৪২৭ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়। এরমধ্যে শহীদ ও বিভিন্ন সময় মৃত্যুবরণ করা ১৮৪ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারকে শুধু ডিজিটাল সার্টিফিকেট দেয়া হয়। তাদের স্মার্টকার্ড দেয়া হয়নি। অবশিষ্ট জীবিত ২৪৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড দুটোয় দেয়া হয়েছে।