• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে কোস্টগার্ডের অভিযানে বিয়ার,বিদেশী মদ ও ইয়াবাসহ আটক এক

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাংলাদেশ কোস্টগার্ডের পৃথক দুইটি অভিযানে ৪৬৬ ক্যান বিয়ার, ৮১ বোতল বিদেশী মদ ও ৭৯০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ।
এসময় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপুরীর দ্বীপ সংলগ্ন মিস্ত্রি পাড়া মঙ্গলবার দুপুরে অভিযান চালায় কোস্টগার্ডের একটি ইউনিট। এসময় বেড়িবাধ সংলগ্ন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ০৮ টি বস্তা থেকে ৪৬৬ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ৮১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।জব্দকৃত বিয়ার এবং বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে খুলনার কয়রা এলাকায় গোপন সংবাদের একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এসময় ৭৯০ পিস ইয়াবাসহ শেখ শিমুল হোসেন-(২৪) নামের এক মাদককারবারীকে আটক করে কোস্টগার্ড। আটককৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার বাসিন্দা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে কয়রা থানায় হস্থান্তর করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category