• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে একটি বানিজ্যিক জাহাজ

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাংলাদেশে নির্মানাধীন রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পন্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়া পতাকাবাহী এমভি সাপোদিল্লা নামক একটি বানিজ্যিক জাহাজ। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) ভোরে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থাননেয়। এর পর দুপুরে ওই বানিজ্যিক জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়বে।
ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিং এর ম্যানেজার অসিম সাহা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯৩৪ প্যাকেজের ৩২৪৩ দশমিক ৩৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ১৬ জুলাই রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে এ বানিজ্যিক জাহাজটি ছেড়ে আসে। জাহাজটিতে যৌথভাবে ভারত ও বাংলাদেশের পন্য বহন করায় প্রথমে ভারতের পণ্য খালাস করা হয়। সেখান থেকে সরাসরি রুপপুরের মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে। আমদানী করা ওইসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর সেখান থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

এর আগে ২৬ জুলাই এমভি ইসানিয়া নামক একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য মোংলা বন্দরে খালাস করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category