• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে হেরোইন ও টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার মালঞ্চি গ্রামের মৃত বিশু সরদারের ছেলে বাবু সরদার (৪৫) ও ঘোষগ্রামের মৃত ছাবের আলী সরদারের ছেলে রিংকু আলী সরদার (৩৭)।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাবু সরদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অপরদিকে শুক্রবার সকালে অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা টু জামালগঞ্জ রাস্তায় এক নম্বর স্লুইস গেট এলাকা থেকে রিংকু আলী সরদারকে ১১পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটককৃত দুজনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category