• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগরেহাটে আবার ও বালু উত্তোলনরে মহাউৎসব

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি ।।
এবার বাগেরহাটের সদর উপজেলার চুনোখোলা এলাকায় বাগেরহাট পলিটেকনিক ইনষ্টিউট এর নিধারিত স্থানে ৪ টি অবৈধ্য ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহা উৎসব চলছে ।

খাল, কৃষিজমি থেকে অবৈধ্য ড্রেজার দিয়ে ভূ-গর্ভস্থ বালু উত্তেলন করছে । শুধু বাগেরহাট সদর না জেলার সকল উপজেলায় এ বালুখেকোরা বালু উত্তেলন করছে ।
সরকারি, বেসরকারি স্থাপনা ও আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলনআইনে নিষিদ্ধ হলেও তা মানছেন না বাগেরহাট শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ও ঠিকাদারদা প্রতিষ্ঠান ।

এই ‘স্যান্ড মাফিয়া’ চক্রের কবলে গোটাজেলার ভূমির অবস্থা নাজেহাল। আপাত দৃষ্টিতে জেলার চেহারা ‘উপরে ফিটফাটভেতরে সদরঘাট। অর্থাৎ, অধিকাংশ এলাকার ভূগর্ভের বালুমাটি উত্তোলন করে ‘তলাশূণ্য’ করে বিভিন্ন জায়গা উঁচু করে ইমারত সহ রাস্তা নির্মান করছে বালু খেকোরা। বিশেষজ্ঞগণের মতে, ভূগর্ভের বালু উত্তোলন বন্ধ করতে না পারলে যেকোন সময় ভূমি ডেবে কিংবা ধসে যাবে। এতে পরিবেশ বিপর্যয় ও বন্যার আশঙ্কা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃধ্য জানান , খানকা শরিফ এলাকার রনি নামে এক ব্যিক্তি এই ড্রেজারের মালিক তিনি গত এক সপ্তাহ ধরে এই জমি ও খাল থেকে অবৈধ্য ড্রেজারার দিয়ে বালু উত্তোলন করছে । উল্লেখ্য সরকার বাগেরহাট পলিটেকনিক ইনষ্টিউট স্থাপনের জন্য ৫ একর জমি অধিকরন করে। এই জমির মধ্যে রেকডিও খাল ও রয়েছে । ঠিকাদার প্রতিষ্ঠান বালু দিয়ে খাল বন্ধ করে দিচ্ছে বলে একাধিক ব্যক্তি জানান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক দিলীপ কুমার দত্ত বলেন, ভূতলের বালুমাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে সংশ্লিষ্ট এলাকার ভূপৃষ্ঠ ডেবে যেতে পারে। পরিবেশের বিপর্যয় ঘটতে পারে। এই অবৈধ কর্মকান্ড জরুরিভাবে প্রতিরোধ করা দরকার।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুজ্জামান বলেন , আমি আপনাদের কাছ থেকে জানলাম , অবৈধ্য ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বিষয় টি আমি দেখছি । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category