• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহী অফিসঃ, রাজশাহী: রাজশাহীতে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় আ’লীগের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আল মানার প্রোপার্টিজ রিয়েল স্টেট কোম্পানীর জিএম আইনুল হক।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন, নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম।
অভিযুক্তরা হলেন, নগরীর ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার আহমেদ বাচ্চুসহ অজ্ঞাত আরো ১০/১২ জন।
আল মানার প্রোপার্টিজ রিয়েল স্টেট কোম্পানীর জিএম আইনুল হক বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় অবস্থিত আল মানার প্রোপাটিজের নির্মাণাধীন একটি ভবনে গিয়ে কাজ বন্ধ করে দেন স্থানীয় আ’লীগের কতিপয় নেতাকর্মী। এতে নেতৃত্ব দেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বাচ্চু। এসময় তার সাথে অন্তত অজ্ঞাত আরো ১০/১২ জন ছিল। তারা ভবনের নাইট গার্ড হাফিজুর রহমানকে মারধর করেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। এছাড়া ভবনের মালিককে দেখা করার কথা বলে চলে যান তারা।
জিএম আইনুল হক ও নাইট গার্ড হাফিজুর রহমান বলেন, পরবর্তীতে দুপুরের দিকে পুনরায় অভিযুক্তরা ভবনের মেইন গেট টপকিয়ে ভেতরে প্রবেশ করেন এবং ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুজনকে টেনে হিচড়ে ছাদের ওপর নিয়ে গিয়ে লাঞ্চিত করেন। জিএম আইনুল হক বলেন, আ’লীগের নেতারা আমাদের ইঞ্জিনিয়ারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। চাঁদা নেওয়ার জন্যই তারা এখানে এসে ঝামেলা করেন বলে আমি জেনেছি।
ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুজন বলেন, ছাদে নিয়ে গিয়ে আমাকে টানা হেচড়া করেন তারা। এছাড়া আমার হাতে থাকা দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেন। এসময় তারা আমাকে হুমকি দিয়ে বলেন এখানে ভবন নির্মাণ করতে হলে আমাদের ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় কাজ বন্ধ থাকবে। তাদের দাবিকৃত টাকা না দিলে ইঞ্জিনিয়ারকে ছাদ থেকে ফেলে দেওয়ারও হুমকি দেন অভিযুক্তরা।
জানতে চাইলে নগরীর ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার আহমেদ বাচ্চু বলেন, আমার পরিচিত এক লোকের সাথে ওই কোম্পানীর লোকের ব্যবসায়ীক ঝামেলা চলছিল। আমি সেটা নিষ্পত্তি করার চেষ্টা করেছি। কিন্তু ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়। তবে কোম্পানীটির নির্মানাধীন ভবনের কাজ আমি বন্ধ করে দিয়েছি।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, আমি বিস্তারিত জানি না। তবে থানায় দেওয়া অভিযোগ দেখে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category