• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেলান্দহে শিশু বলাৎকারের অভিযোগে মামলা

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :

জামালপুরের মেলান্দহে শিশু বলাৎকারের অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ওই শিশুর পিতা বাদী হয়ে মামলাটি করেন। ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত আসামী বিশু মিয়া (৪৫) পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ বাজারের পাশে একটি রাজনৈতিক দলীয় কার্যালয়ের ভিতরে এই ঘটনা ঘটে।

বলাৎকারের শিকার শিশুটি বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে তার পরিবার। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

অভিযুক্ত বিশু মিয়ার বাড়ি পার্শ্ববর্তী শেরপুর জেলায়। তিনি মালঞ্চা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে একটি রাজনৈতিক দলীয় কার্যালয়ে পিয়নের কাজ করেন।

মামলা সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন বিকেল সাড়ে চারটার দিকে কৌশলে দলীয় কার্যালয়ের ভিতরে ডেকে নিয়ে বলাৎকার করেন বিশু মিয়া। পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা ঘটনা জানার পর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি সমঝোতা করার আশ্বাস দিলেও শেষপর্যন্ত সমঝোতা না হওয়ায় শিশুটির পিতা বাদী হয়ে মামলা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বলাৎকারের ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category