• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে কুষ্ঠরোগ ও শারীরিক প্রতিবন্ধীতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুষ্ঠরোগ ও শারীরিক প্রতিবন্ধীতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান, ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম-পিপিএম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, মেডিকেল অফিসার আবু মাসউদ আনসারী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রিপন রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, ডেমিয়েন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর এস এম আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএলসিএ মো. আবুল হোসেন, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ।

মত বিনিময় সভায় কুষ্ঠ রোগে আক্রান্তদের পরিবারে ও আক্রান্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও সমবায় অধিদপ্তর কুষ্ঠু রোগীদের সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ‘কুষ্ঠ একটি মৃদ্যু সংক্রামক একটি প্রাচীন রোগ। যা সঠিক চিকিৎসায় সম্পুর্ণ ভাল হয়, কিন্তু দেরীতে রোগ নির্নয় ও বিলম্বিত চিকিৎসার কারণে অনেক সময় কুষ্ঠরোগে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় এবং রোগির হাতে, পায়ে, চোখে বিকলাঙ্গতা দেখা হয়, ফলে কর্মক্ষতা হারিয়ে সমাজে অবহেতিল জীবন যাপন করে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category