• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগমারায় বিএসটিআইয়ের অভিযান; ২৫ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাগমারায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস। এ সময় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নর্থ বেংগল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, তাহেরপুর, বাগমারা, রাজশাহী প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত সরিষার তেল (ব্রান্ড- তাজ) পণ্যের অনুক‚লে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করায় এবং কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই অভিযানে আল-মোমিন এন্টারপ্রাইজ, তাহেরপুর প্রতিষ্ঠানটির উৎপাদিত সরিষার তেল পণ্যের বকেয়া বিল পরিশোধের এবং বুলবুল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, মচমইল বাজার, বাগমারা প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট ও ব্রেড পণ্যের অনুক‚লে সিএম লাইসেন্স আগামী দুই সপ্তাহের মধ্যে গ্রহণের শর্ত প্রদান করেন বিজ্ঞ আদালত।
অভিযানে নেতৃত্বে প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এফ.এম আবু সুফিয়ান উপজেলা নির্বাহী অফিসার, বাগমারা, রাজশাহী।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category