• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২২২ Time View
প্রকাশঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে চুরির অভিযোগে চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনগত রাত আড়াইটায় রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের সহযোগিতায় হোজা অনন্তপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী জেলার চারঘাট থানার দৌলতপুর এলাকার মৃত শুকুর আলীর মেয়ে মোসা: আলোকা বেগম (৪৩) ও তাঁর মেয়ে রাজশাহীর দূর্গাপুর থানার বর্ধনপুর এলাকার মোঃ মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ মিম খাতুন (২২) এবং মিমের স্বামী মোঃ মিজানুর রহমান (২৫)।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, মহানগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকার মোসাঃ সাথী খাতুন (২৯) নামের এক গৃহীনি এবং তাঁর স্বামী মোঃ মাসুদ রানা নান্টু (৩৪) বিদেশে থাকেন। গত মাসের ১২ সেপ্টেম্বর দুপুর ১টায় আসামি আলোকা ও মিম বাড়ী ভাড়া নেওয়ার জন্য সাথী খাতুনের বাড়িতে যায়। এ সময় অপর আসামি মিজানুর বাড়ির বাহিরে অপেক্ষা করছিলো।

আলোকা জানায়, মিম তাঁর মেয়ে। আর বাহিরে অবস্থান করা মিজানুর তাঁর মেয়ের জামাই। মিজানুর পুলিশে চাকরি করে বলে মিথ্যা পরিচয় দেয়। বাড়িটি তাদের পছন্দ হয়েছে বলে সাথীকে জানায় এবং ঘরটি দ্রুত পরিস্কার করতে বলে। ঘর পরিস্কার করা হলে আসামিরা সাথীকে গোসল করতে যেতে বলে। সাথী গোসল করতে গেলে সেই সুযোগে আসামিরা তাঁর ঘর ঢুকে শোকেসের ভিতরে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৫৬ হাজার ২৫০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় সাথী খাতুনের দেয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানায় একটি চুরির মামলা রুজু হয়।

মামলা রুজুর পরবর্তীতে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ মো: রহুল আমিন, এসআই মো: পলাশ আলী ও তাঁর সঙ্গীয় ফোর্স চুরি হওয়া টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার-সহ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনগত রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের সহযোগিতায় হোজা অনন্তপুর এলাকা থেকে আসামি মিম ও তাঁর স্বামী মিজানুরকে গ্রেফতার করে। মিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি তাঁর মা আলোকাকে চারঘাট থানা পুলিশের সহযোগিতায় বালুদিয়া এলাকায় তাঁর বোনের বাড়ি থেকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তাঁরা পেশাদার চোর ও চোর দলের সক্রিয় সদস্য। তাঁরা রাজশাহী মহানগরী-সহ রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় প্রতারনা করে চুরি করে থাকে।

আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বেরও চুরির মামলা রয়েছে।

শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।
—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category