• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে তক্ষকসহ আটক-৪

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে তক্ষকসহ চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৬ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা

বাজারের গরু হাটের সামনের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃকতরা হলো রফিকুল ইসলাম (৪০), হারুন মিয়া (৩০), সুজন মিয়া (২৩) ও শাহীন মিয়া (১৯)। এঘটনায় শনিবার সকালে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) এবং বন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। তথ্যগুলো নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলা ভায়াডাঙ্গা বাজারের গরুর হাট সংলগ্ন পাকা রাস্তার উপর একটি চক্র অবৈধভাবে বন্যপ্রাণি তক্ষক

ক্রয়-বিক্রয় করতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এসআই রাশেদুল ইসলাম, এএসআই কামরুল ইসলাম ও এএসআই বিপুল রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে পরিচালনা করে। এসময়

ঘটনাস্থল থেকে চাঁদপুর জেলার উত্তর গোবিন্দিয়া গ্রামের আব্দুল খালেক ঢালির ছেলে রফিকুল ইসলাম, রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গ্ াগ্রামের সুলতান

মিয়ার ছেলে হারুন মিয়া, শ্রীবরদী পৌরসভার পোরাগড় গ্রামের খোরশেদ আলমের ছেলে সুজন মিয়া ও শেরপুর সদরের বামনের চর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শাহীন মিয়াকে পুলিশ আটক করে। পরে তল্লাশি করলে তাদের ব্যাগ থেকে ১৬ ইঞ্চি লম্বা ১৩৫ গ্রাম ওজনের একটি তক্ষক জব্দ করা হয়। এসময় অন্যরা পালিয়ে য়ায়।

থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে অভিযান পরিচালনা করে তক্ষকসহ চার জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category