• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ২ কেজি গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার- ৩

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ২ কেজি গাঁজা-সহ ৩জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার দুপুরে মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর ও আলীর মোড় বাথানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো মো অনিক ইসলাম (২২), সে মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মৃত কুরবান আলীর ছেলে, মোসাঃ শাহানা বেগম (৩০) একই থানার আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া এলাকার শরিফুল ইসলামের স্ত্রী ও মোসাঃ শাহিদা বেগম (৩২)। একই এলাকার মোঃ জীবনের স্ত্রী।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি’র মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, ১৩ অক্টোবর দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ নুরন্নবী হোসেন ও সঙ্গীয় ফোর্স জানতে পারে, মোটরসাইকেলে দুই ব্যক্তি রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া হতে দাশপুকুর এলাকা দিয়ে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বর্নিত মোটরসাইকেলটি আসতে দেখে তাদের দাঁড়ানোর সংকেত দেয়। এসময় পালানোর চেষ্টাকালে অনিককে গ্রেফতার করে এবং অপর আসামি মৃদুল পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অনিক জানায়, সে উদ্ধারকৃত গাঁজাগুলো রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়ার মোঃ জীবনের কাছ থেকে ক্রয় করে পলাতক আসামি মৃদুলে সঙ্গে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল।
এদিন দুপুর ২টায় আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া এলাকার জীবনের বাড়ীতে অভিযান পরিচালনা করে অপর আসামি মোসাঃ শাহানা বেগম ও মোসাঃ শাহিদা বেগমকে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। এসময় আসামি জীবন ও শরিফুল পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category