• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার বিকল্প নাই ,বদিউজ্জামান সোহাগ

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি বাগেরহাটের কৃতি সন্তান এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ধর্ম-বর্ন জাতি ভেদাভেদ রেখে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নাই। দেশকে অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির পথে এগিয়ে নিতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য হিন্দু, –মুসলমান, বৌদ্ধ খ্রীষ্টান সকলকেই ঐক্য বদ্ধ থাকতে হবে। কোন অশুভ শক্তি ব্যাক্তি স্বার্থে যাতে আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে আমাদের সকল কে সচেতন থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজা উপলক্ষে শনিবার রাতে জেলার শরনখোলা উপজেলার সকল পুজা মন্ডপ পরিদর্শন কালে সনাতন ধর্মাবম্বিদের সাথে শুভেচ্ছা বিনিময় করে এ সব কথা বলেন। দলীয় সাংগঠনিকভাবে দক্ষ এবং রাজনীতিতে সম্প্রতি সময়ে বাগেরহাট জেলায় সবথেকে জনপ্রিয় নেতা বদিউজ্জামান সোহাগ স্ব-স্ত্রীক শনিবার রাতে সনাতন ধর্মাবলম্বিদের শারদীয় দূর্গোৎসবে সামিল হন। তিনি শরণখোলার বিভিন্ন পূজামÐপ পরিদর্শন শেষে সর্বশেষ রায়েন্দা কালী মন্দির পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন। এ সময় তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশ প্রেম, দেশবাসীর অধিকার বাস্তবায়ন, সার্বিক উন্নয়ন বিষয়ে তুলে ধরেন। এ সময় শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি এম এ রশিদ আকন, আওয়ামীলীগ নেতা শেখ আসাদুজ্জামান আসাদসহ আওয়ামী লীগ , যুবলীগ ও ছাত্রলীগের উপজেলা ভিত্তিক শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ রবিবার রাতে এইচএম বদিউজ্জামান সোহাগ মোড়েলগঞ্জ উপজেলার দুর্গা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বিদের সাথে পুজার শুভেচ্ছা বিনিময় করবেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category