• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আবু রায়হান (৪৫) নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। সোমবার রাতে বাজার থেকে ফেরার পথে তার উপর এহামলা চালানো হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকি’সাধীন রয়েছেন। রায়হান উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বড়গাছা গ্রামের মুন্টু মিয়ার ছেলে।
রায়হানের শ্যালোক তোহা বলেন,সোমবার রাত অনুমান ৮টা নাগাদ বড়গাছা বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে আমাদের বাড়ী একই এলাকার মালসন গ্রামে আসছিলেন। এসময় বড়গছা-মালসন রাস্তার মাঝা-মাঝি পৌছলে তিনটি মোটরসাইকেল আরোহী পথরোধ করে পিছন থেকে ঘারে আঘাত করে। এর পর মাটিতে পরে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকি’সার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তিনি জানান,বাম হাতের কব্জির একটু উপরে এমনভাবে কোপ মেরেছে যে,পুরোটা হার কেটে শুধু একটু মাংসের সাথে লেগে আছে। তবে কারা,কেন এহামলা চালিয়েছে তা বলতে পারেননি তিনি।
এব্যাপারে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category