• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও আ: লীগ সভাপতির জানাজায় লাখো মানুষের ঢল

দিনকাল বিডি ২৪ / ৫৯৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

ঠাকুরগাঁও সংবাদদাতা \ ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর জানাজা ও দাফন সম্পূর্ণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় এই নেতার জানাজায় অংশ নিতে সকাল থেকেই জড়ো হতে থাকেন লাখো মানুষ।

জানাজায় অংশ নিয়ে মরহুমের প্রতি শোক প্রকাশ করেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এছাড়াও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন,ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান,জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন।

ইসলামনগর প্রাইমারী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে ইসলামনগর মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন সাদেক কুরাইশী। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category