স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ১১ নভেম্বর শনিবার দুপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান,এদিন দুপুর ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকগবিন্দ গ্রামের ছানা উল্লাহ”র পুত্র আব্দুস ছালামকে (৫৫) তার বাড়ির পাশের রাস্তায় বসে ছিল।
এসময় প্রতিবেশী আজিম উদ্দিনের পুত্র মোজাম আলী (৫০) পুর্ব বিরোধের জের ধরে আব্দুস ছালামের পিঠে ছুরিকাঘাত করে।তার ওই ছুরিকাঘাত পিঠের এপার থেকে অপর দিকে বাহির হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।এ সময় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিন ধরে ওই দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল বলে স্থানীয় লোকজন জানান।ঘটনার পর থেকে ঘাতক মোজাম আলী পলাতক রয়েছে।এ হত্যাকান্ডের ঘটনায় ঘাতক মোজাম আলীসহ অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ সাইফুল ইসলাম জানান, হত্যাকারী মোজাম আলীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।