• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে রক্তাক্ত জখম

দিনকাল বিডি ২৪ / ২৩৫ Time View
প্রকাশঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে ঢুকে চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুবৃত্তরা। রোববার সকাল সাড়ে ১০টা নাগাদ এঘটনা ঘটে।চেয়ারম্যান জাদিকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে।
পরিষদের সচিব তরিকুল ইসলাম বলেন, এদিন চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদে এসে অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এসময় তিনটি মোটরসাইকেল যোগে ৫/৬জনের হেলমেট ও মাস্ক পরিহিত দুত্তরা এসে অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এ্যালোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে মাত্র ২/৩ মিনিটের মধ্যেই দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।

চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তবে হামলাকারীদের কেউ চিনতে পারেনি বলে জানান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। তবে স্থানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। এঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category