• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মহাদেবপুরে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

দিনকাল বিডি / ২৩১ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ঘটনার প্রধান আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল ১৩ নভেম্বর সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ও এসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার বারবাকপুর গ্রাম থেকে ঘাতক মোজাম আলীকে গ্রেফতার করে। গত ১১ নভেম্বর শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকগবিন্দ গ্রামের ছানা উল্লাহ”র পুত্র আব্দুস ছালাম (৫৫) তার বাড়ির পাশের রাস্তায় বসে সংসারের কাজ করছিল। এসময় প্রতিবেশী আজিম উদ্দিনের পুত্র মোজাম আলী (৫০) পুর্ব বিরোধের জের ধরে আব্দুস ছালামকে ছুরিকাঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকান্ডের ঘটনায় মোজাম আলী ও তার স্ত্রীসহ অজ্ঞাত নামা ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category