• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীর চন্দ্রিমায় যুবকের মাথায় হাসুয়ার কোপ দিলো মুখোশধারীরা!

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পল্লি চিকিৎসক খুনের রহস্য উদঘাটন না হতেই এবার রাজশাহী মহানগরীতে মোঃ ইকবাল হোসেন (২৮) নামের এক যুবককে ধারালা হাসুয়া দ্বারা মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করেছে ৫/৬জন মুখোশধারীরা।
রবিবার (১২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টায় মহানগরীর চন্দ্রিমা থানার নাদের হাজির মোড় থেকে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা করেন।
আহত মোঃ ইকবাল হোসেন, তিনি মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার মৃত জীবন মন্ডলের ছেলে।
আহতের আতœীয় তাহসীনুল আমিন জানায়, প্রতিদিনের ন্যায় নগরীর চন্দ্রিমা থানার নাদের হাজির মোড় থেকে রাত সাড়ে ৯টায় বাড়ি ফিরছিলেন ইকবাল হোসেন। পথে ৫/৬জন কালো কাপড়ের মুখোশধারীরা ধারালো অস্ত্র দ্বারা তার কপালের মাঝস্থানে কোপ দিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশ-পাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে ৩০নং ওয়ার্ডে ভর্তি করেন এবং তাকে দ্রæত ওটি’তে নিয়ে যাওয়া হয়। পরে রাত ২টা পর্যন্ত ওটিতে চিকিৎসরা তার মাথায় ২২টি সেলাই দিয়েছেন বলেও জানান তিনি। এরপর তাকে ৮নং ওয়ার্ডে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যপারে জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানান, বাইরে থেকে আসা অজ্ঞাত পরিচয়ের কিছু লোকজন লাঠি দ্বারা আঘাত করেছে ইকবাল হোসেনকে। ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category