• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আদমদীঘিতে কোচের সাথে সংঘর্ষ মোটরসাইকেল আরোহি দুই কলেজ ছাত্র নিহত আহত-১

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির অদুরে নৈশ্য কোচের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি দুই কলেজ ছাত্র নিহত ও একজন গুরতর আহত হয়েছে। নিহতরা হলো আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের হোসেন আলীর ছেলে বগুড়া পলিটেকনিক্যাল কলেজ ছাত্র শাকিল হোসেন (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নওগাঁ ডিগ্রী কলেজ ছাত্র সজিব হোসেন (২১)।

তারা সম্পর্কে চাচাতো ভাই। আহত অপর যুবকের নাম ঠিকানা পাওয়া যায়নি। গত সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির অদুরে সাহারপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে আদমদীঘি থানায় নিয়ে আসেন।

আদমদীঘি থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাযায়. গত সোমবার দিবাগত রাতে কলেজ ছাত্র শাকিল সজিব ও অপর অজ্ঞাত ওই যুবক মিলে একটি মোটরসাইকেল যোগে তাদের নিজ বাড়ি আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার সিমান্তবর্তি সাহারপুকুর বাজারের পাশে পৌঁছিলে ঢাকাগামী একটি নৈশ্যকোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং আরেহি তিন যুবক মারাত্বক ভাবে আহত হয়।

আহতদের মধ্যে শাকিল হোসেন ও সজিব হোসেনকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। অপর অজ্ঞাত আহত যুবকে নওগাঁ হাসপাতালে নেয়া হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল মুলত: দুপচাঁচিয়া থানা সিমানা।

রাতেই আদমদীঘি হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয় এবং পরদিন গতকাল মঙ্গলবার সকালে নিহতের পরিবারের নিকট দুই কলেজ ছাত্রের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় মামলা হয়েছে বলে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category