• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে প্রায় ১২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নিমার্ণ ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুরে ১১ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন ও উপজেলা মহিলা ভাইস রুকশানা বারী রুকু।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৪ টি উচ্চ বিদ্যালয় যথাক্রমে- মন্মথপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন, হাসান আলী মহাবিদ্যালয়ের বিদ্যমান ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন, বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ৬৪ টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় ১টি পার্বতীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের ৫-তলা একাডেমিক কাম-প্রশাসনিক ভবন।

একই দিন এই ৫ টি প্রকল্পের ফলক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্ব-শরীরে উপস্থিত হয়ে আলাদাভাবে উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসার । এ উপলক্ষে বিদ্যালয়গুলোর চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব ভবনের উদ্বোধন করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করলে উন্নয়ন মূলক কাজের গতি আরো বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category