• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চারঘাটে মাঠ জুড়ে দোল খাচ্ছে আমনের বাম্পার ফলন

দিনকাল বিডি ২৪ / ২৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় এবার আমন ধানে বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালী আমন ধান দোল খাচ্ছে মাঠ জুড়ে। আমন ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা। ধান পাকতে শুরু করেছে।

এবছর বন্যা-খরাসহ প্রাকৃতিক দুর্যোগের প্রতিক‚লতা কাটিয়ে সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকসহ শ্রমিকরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কৃষি মাঠে সোনালীর সমারোহ। দু’ চোখ যতদুর যাচ্ছে ধানের ক্ষেতই চোখে পড়ছে। অনেক কৃষক মাঠে ধান গাছের পরিচর্যা করছে। কেউ কেউ সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার এবং পার্চিং পদ্ধতি ব্যবহার করে ক্ষতি পোষাতে সচেষ্ট রয়েছেন। আবার অনেক কৃষক ক্ষেতের পাশে বসে বসে ধানের পাহারা দিচ্ছেন।

উপজেলার নিমপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল মালেক জানান, এবার জমিতে আমন ধানের ফসল অনেক ভাল হয়েছে। তবে জমি তৈরিতে অনেক পরিশ্রম করেছি, সময়মত বৃষ্টি না হওয়ায় পানির সংকট ছিল। সারের দামও এবার একটু বেশী ছিল। তারপরও আবহাওয়া অনুক‚লে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবারের ফলন ভালো হওয়ায় খুব ভালো লাগছে।

ধানের দামটা ভাল পেলে আরও খুশি হবো।
উপজেলার সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের সম্্রাট আলী বলেন, ‘এবার আমি প্রায় চার বিঘা জমিতে আমন চাষ করেছি। এখনো কাটার উপযোগী হয়নি। তার মধ্যে এক বিঘা জমির ধান পেকে আসছে। ধানের যে পরিস্থিতি দেখছি যদি কোনো ধরনের দুর্যোগ না আসে তা হলে ভালো ফলন হবে বলে আশা করছি।
উপজেলার সলুয়া ইউনিয়নের হুমায়ুন কবীর এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘আমি এবার প্রায় ১২০ শতক জমিতে আমনের চাষ করেছি। বৃষ্টির কারণে রোপা আমন লাগাতে দেরি হওয়ায় চিন্তায় ছিলাম। জমিতে ধানের অবস্থা ভালো। আশা করছি এবারো ভালো ফলন হবে ইনশাআল্লাহ।’

চারঘাট ইউনিয়নের এলাকার কৃষক জিল্লুর রহমান বলেন, ‘ধানচাষে আগের মতো লাভ হয় না। সার ও টিকনাশকসহ সব উপকরণের দাম বেড়ে গেছে। এ ছাড়া শ্রমিকের মজুরিও আগের চেয়ে বেশি। ভালো দামে বিক্রি করতে পারলে পোষাবে, না হয় লাভ হবে না।’

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, সময় মতো বৃষ্টি না হওয়ার পরও আমন আবাদে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। যদি ঠিক সময়ে পানি পাওয়া যেত তাহলে আরো বেশি জমিতে চাষ করা সম্ভব ছিল। উপজেলাজুড়ে ৫হাজার ২০৫ হেক্টর জমিতে উফশী জাতের, ৫৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান আবাদ করা হয়েছে। তিনি আরো বলেন, এবার আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২ হাজার ৬০ মেট্রিক টন। জমিতে ধানের অবস্থা এখন খুব ভালো রয়েছে। শেষ পর্যন্ত যদি আবহাওয়া অনুক‚ল থাকে তা হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছারিয়ে যাবে বলে আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category