মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী শহরকে কিশোর গ্যাং, বাইকার গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত রাখতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠিত সভায় এই নির্দেশ প্রদান করেন তিনি।
অপরাধ পর্যালোচনা সভার শুরুতেই পুলিশ কমিশনার পারফরম্যান্স এর উপর ভিত্তি করে শ্রেষ্ঠ অফিসার এবং বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করেন।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দীকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পদক ও বিশেষ পুরুস্কার তুলে দেন আরএম পি কমিশনার।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং থানার অফিসার ইনচার্জগণ।