মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর উপকন্ঠ পবা থানার বড়গাছি (পশ্চিমপাড়া) গ্রামে কয়েকজন মাদক কারবারী মাদকের রমরমা কারবার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে ।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পবা থানার বড়গাছি (পশ্চিমপাড়া) গ্রামের জনৈক মাদক কারবারী মোঃ আতাউর রহমান, সোহেল, শরিফুল, আতাকুল ও লিটন তারা এই মাদক কারবার চালাচ্ছে। তাদের কাছে হাত বাড়ালেই মিলছে তাড়ি, বাংলা মদ, গাঁজা ও ফেনসিডিল। দীর্ঘ প্রায় ১৮/২০ বছর যাবত তারা এই মাদকের কারবার চালালেও প্রশাসনের হাতে তেমন একটা ধরা পড়ে না। এমনই আভিযোগ স্থানীয়দের।
তারা আরও বলেন, এই সকল মাদক কারবারীদের মূল হোতা জনৈক মাদক কারবারী মোঃ আতাউর রহমান। তিনিই মূলত এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে থাকে। অভিযোগ উঠেছে, এই সকল মাদক কারবারীদের প্রত্যেকের ঘরে দেশীয় অস্ত্র রয়েছে। তাদের মাদক কারবার বন্ধের জন্য কেউ মুখ খুললেই বড় বড় রামদা, হাসুয়া, চাপ্পড় নিয়ে ধাওয়া দেয়। তাদের মাদক কারবার বন্ধ করা-সহ তাদের গ্রেফতার দাবি করেন স্থানীয়রা।
এ ব্যপারে জানতে চাইলে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মোবারক পারভেজ জানান, বড়গাছিতে মাদক কারবারের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।