• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কালাইয়ে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

দিনকাল বিডি / ২৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন

জয়পুরহাটের কালাইয়ে বায়ার কীটনাশক কোম্পানীর একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হিমু কাউসার (২৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুত্বের আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী রিফাত (২৫) নামের একজন ৷
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বামনগ্রাম হলদীবাড়ী এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

এ ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে নিহত ঘোষণা করেন এবং আহত রিফাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নিহত কাউছার হোসেন কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। রিফাত হোসেন একই গ্রামের চঞ্চল শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত কাউছার পথিমধ্যে একই গ্রামের রিফাতকে তার মোটরসাইকেলের পিছনে ওঠে নেন। তারা দুজনে বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়ক হয়ে মোলামগাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে বামনগ্রাম হলদীবাড়ী এলাকায় বায়ার কীটনাশক কোম্পানীর একটি প্রাইভেট কারের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় জিন্দাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, নিহত কাউছার বেলা ১২টার দিকে তার মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হন। বামনগ্রাম হলদীবাড়ী এলাকায় বায়ার কীটনাশক কোম্পানীর একটি প্রাইভেট কারের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পাকা সড়কের উপর পড়ে যায়। এ অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে পার্শবর্তী ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং আরেকজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে দুর্ঘটনার পর প্রাইভেটকার ও চালককে জনতা আটকে রাখলে পরে তাদের ইউনিয়ন পরিষদের হেফাজতে নেয়া হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাইভেট কার ও চালককে আটকের বিষয় শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category