• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে গলায় ফাঁস টাঙ্গিয়ে এক কিশোরের আত্নহত্যা

দিনকাল বিডি / ২৪০ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস টাঙ্গিয়ে জুনায়েদ বাবু (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।

জানা গেছে, রোববার (৩০ অক্টোবর) দুপুরে পার্বতীপুর পৌরসভা শহরের নতুন বাজারের সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের মর্গে পাঠায়। নিহতের নাম জুনায়েদ বাবু (১৬)। সে উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলো। সে ওই মহল্লার মোফাজ্জল হোসেন এর পুত্র। তার পিতা সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে সে বাড়িতে একা ছিলো। অভিমান করে ঘরের মধ্যে গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করে সে। পরে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনরা পুলিশকে খবর দেয়। পরিবারিক সূত্রে তার আত্নহত্যার কারন অভিমান বলে বলা হয়েছে। তবে কি কারনে কার উপর অভিমান তার সঠিক কারন জানা যায়নি।

পার্বতীপুর মডেল থানার এসআই জসিম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সোমবার সকালে পারিবারিক কবরস্থানে লাশটিকে দাফন করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category