খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে পুলিশ এক অভিযান চালিয়ে নাটোর রেল ষ্টেশন এলাকা থেকে আট কেজি গাঁজাসহ আসলাম হোসেন(৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।
বুধবার সন্ধায় নাটোর রেল ষ্টেশনের প্রধান ফটক থেকে ওই পরিমান গাঁজা উদ্ধার করে পুলিশ । আসলাম হোসেন নাটোর জেলার তেবাড়িয়া এলাকার জয়েন উদ্দীনের ছেলে ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান,বুধবার সন্ধায় ঢাকা থেকে লালমনিহাটগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন নাটোর ষ্টেশনে এসে থামলে আসলাম হোসেন নামের ওই মাদক ব্যবসায়ী একটি ট্রাভেল ব্যাগ নিয়ে ষ্টেশনের প্রধান ফটক পার হওয়ার সময় রেল পুলিশ তাকে আটক করে ।
পরে ওই ব্যাগ তল্লাশী করে আট কেজি গাঁজা উদ্ধার করা হয় । এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । আসলাম হোসেনকে বৃহস্পতিবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে ।