• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেন্টরি রেজিমেন্ট এর ১৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ ইনফেন্টরি রেজিমেন্টাল সেন্টারে পৌঁছালে ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল খালেদ আল মামুন তাকে স্বাগত জানান।

সেনাবাহিনীর প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ইনফেন্টলি রেজিমেন্ট ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দান কালে দেশ মাতৃকার সেবায় এই রেজেমেন্ট এর অবদানের কথা স্মরণ করেন।
সেনাবাহিনী প্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে ইনফেন্টরি রেজিমেন্ট এর সদস্যদের প্রতি আহŸান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category