• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাগর পথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজার’র টেকনাফে নারী-শিশু সহ ২৪ রোহিঙ্গা উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারে টেকনাফের উপকূলীয় এলাকা থেকে নারী ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাত ১২ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান।

উদ্ধারদের মধ্যে ৬ জন শিশু, ৬ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানান এ পরিদর্শক।
মশিউর রহমান বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে বেশ কিছু অপরিচিত মানুষের আনাগোনার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন লোক কৌশলে পালিয়ে যায়। এসময় পাহাড়ের ঝোপ-জঙ্গলে জড়ো অবস্থায় ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লোকজন এসব রোহিঙ্গাদের সাগরপথে ট্রলার যোগে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যে কোন সময় তাদের (রোহিঙ্গা ) তুলে দেওয়ার কথা ছিলো।

পরিদর্শক আরও বলেন, রাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান মোঃ মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category