• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

র‌্যাবের অভিযানে ৪২ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

শেখ আরিফ,নারায়ণগঞ্জ-বন্দরঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন জাঙ্গাল ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে ৪২ কেজি গাঁজাসহ জসিম উদ্দিন(৪০) ও আবু মুসা(৪৫) নামে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মদনপুর ইউনিয়ন জাঙ্গাল ট্রাক স্ট্যান্ডের সামনে ট্রাক তল্লাশীকালে এদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি হলুদ ও নীল রঙ্গের ট্রাকগাড়ী ও গাড়ীর সিটের নিচে রাখা দুইটি প্লাষ্টিকের বস্তার ভিতরে থাকা পলিথিন ও স্কচটিপে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত জসিমউদ্দিন কুমিল্লা জেলার বিডিংচর থানার ডুবাইচর গ্রামের মফিজুল ইসলামের ছেলে ও আবু মুসা কুমিল্লা জেলার চান্দিনা থানার দোতালা গ্রামের মৃত ওয়াজ মিয়ার ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-১১’র আদমজীনগর ওয়ারেন্ট অফিসার আব্দুল কাদের বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরোদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। বুধবার বিকেলেই তাদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে ,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র আদমজীনগর একটি আভিযানিক দল বুধবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের জাঙ্গাল ট্রাক স্ট্যান্ড এলাকায় (চট্ট মেট্টো -ট-১১৯২২৯) একটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকের চালক জসিম উদ্দিন ও হেলপার আবু মুসাকে জিজ্ঞাসাবাদে চালকের সীটের নিচে তল্লাশীকালে পলিথিনে মোড়ানো ২১টি ব্যাগে ২কেজি করে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় ট্রাকের চালক জসিমউদ্দিন ও হেলপার আবু মুসার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

বন্দরে পেশাজীবী সংগঠনের উদ্যোগে
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে বন্দরে শাহীমসজিদ পেশাজীবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে দুস্থ্য রোগীদের মাঝে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার ১৩ডিসেম্বর সকাল ১১টায় বন্দর দক্ষিন শাহীমসজিদ সংগঠনের কার্যালয়ে এ সেবা প্রদান করা হয়।

এ সময় প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরন ও চশমা প্রদান করা হয়। শতাধিক রোগীকে চোখের ছানি ও লেন্স সংযোজন করা হয়। চোখ অপারেশনকৃত রোগীদের বিনামূলে চেকআপসহ নতুন রোগীদের চোখের চিকিৎসা প্রদান করা হয়।

এ সময় নিবিরভাবে চক্ষু রোগীদের সেবা প্রদান করেন নারায়ণগঞ্জ চাষাড়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডা. গাহারা আন নুর। সহকারী হিসেবে সহায়তা করেন ফারিহা ও আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category