পোরশা(নওগাঁ)প্রতিনিধি: মহান বিজয় দিবসে নওগাঁর পোরশায় বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শ্রাবণী রায়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় ভাইস চেয়ারম্যান কজিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করা হয়।