• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার – ২

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১৩৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইনসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪৮০ টাকা।
রবিবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় মহানগরীর রাজপাড়া থানার ঘোষপাড়া মোড় থেকে ও সকাল ৯টায় চন্দ্রিমা থানার ছাটবন-গ্রাম পশ্চিম বাগান পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আল আমিন (২৬), সে মহানগরীর শাহমখদুম থানার উত্তরপাড়া নওদাপাড়ার মোঃ আলমগীর হোসেনের ছেলে ও মোঃ আমিনুল ইসলাম মিন্টু (৫৯), সে চন্দ্রিমা থানার ছোনবন গ্রাম পশ্চিম বাগান পাড়া এলাকার মৃত আবুল প্রামাণিকের ছেলে।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, রবিবার সকাল পৌনে ৭টায় গোপন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারেন এক ব্যক্তি মোটরসাইকেল যোগে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার থেকে নওদাপাড়া আমচত্তর যাবে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাজপাড়া থানার ঘোষপাড়া মোড়ে চেক পোষ্ট স্থাপন করে সকাল সোয়া ৭ টায় মোঃ আল আমিনকে ১৩৫০ পিস

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। একইদিন সকাল ৯ টায় অপর একটি অভিযানে চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম পশ্চিম বাগান পাড়া এলাকা থেকে ২৫ গ্রাম হেরোইন-সহ মোঃ আমিনুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪৮০ টাকা জব্দ হয়।

অভিযান দু’টি পরিচালনা করেন, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার কে.এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসাঃ আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মোঃ রবিউল ইসলাম, এসআই মোঃ লোকমান হোসাইন ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া ও চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category