• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ট্রাক প্রতীক পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে লড়াই করবেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবরটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

মাহিয়া মাহি জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। নায়িকা বলেন, আমার মার্কা ট্রাক। নির্বাচনে জিতেই ঘরে ফিরব ইনশাআল্লাহ
সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণায় নেমে পড়বেন প্রার্থীরা। সোমবার সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন।
প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন
প্রার্থীরাতবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের মাহি বলেন, ‘নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্বাচনী প্রস্তুতি ভালো চলছে আমার। যদি বেঁচে থাকি, নির্বাচন যুদ্ধটা আমি শেষ পর্যন্ত করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category