• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্যান্ডেলের ভিতর ২০লাখ টাকার হেরোইন !

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: অভিনব কায়দায় স্যান্ডেলের ভেতর ঢুকিয়ে ২০লাখ টাকার হেরোইন পাচারকালে মোঃ সোহেল রানা (২৯), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রবিবার (১৭ ডিসেম্বর) রাত ৭টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন আঁচুয়া তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্যান্ডেলের ভেতর থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার মোঃ সোহেল রানা, সে রাজশাহীর গোদাগাড়ী থানার মহিষালবাড়ী (সাগরপাড়া) এলাকার মোঃ এনামুল হকের ছেলে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত মাদক কারবারী অবৈধ হেরোইন পাশর্^বর্তী দেশ ভারত থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নওগার জেলার দিকে যাচ্ছিল বলে স্বিকার করে।

এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category