• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায়বগুড়া -৩ আসনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবারও হতাশ!

দিনকাল বিডি ২৪ / ২০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বারবার চেয়েও কখনও নৌকার প্রার্থী পায়নি বগুড়া-৩ আসনের আওয়ামী লীগ সমর্থীতরা। অনেক জল্পনা কল্পনার পর এবার আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল সিরাজুল ইসলাম খান রাজুকে। তিনি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার হাতে নৌকার বৈঠা রাখেন আওয়ামী লীগ। আর এতেই হতাশ হয়েছেন তার সমর্থকেরা।

জানা যায়, আদমদীঘি -দুপচাঁচিয়া দুটি উপজেলা নিয়ে সংসদীয় আসন ৩৮, বগুড়া-৩। এই আসনে দীর্ঘ দিন থেকে আওয়ামী লীগের কোনো এমপি নেই। বারবার চেয়েও বঞ্চিত হয়েছেন এলাকাবাসী। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চেয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সিরাজুল ইসলাম খান রাজুকে দলের মনোনয়ন দেয়। আর এই জন্য তাকে আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি ছেড়ে দিতে হয়েছে।

রাজু খানকে নৌকার মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতা- কর্মীদের মধ্যে আশার আলো দেখা দেয়। কিন্তু এবারও আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। জোটগত ভাবে নির্বাচনের জন্য গত রোববার আসনটি জাতীয় পার্টির অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারকে জোটের প্রার্থী করা হয়েছে। দলের সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হয়েছে সিরাজুল ইসলাম খান রাজুকে। ফলে আবারও হাতছাড়া হয়ে গেল নৌকার এমপি প্রার্থী। আর এতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে নির্বাচনে নৌকার দলীয় মনোনয়ন পেয়েও এই আসনে আওয়ামীলীগ নেতা আনসার আলীর মৃধার মনোনয়ন বাতিল করে প্রতীক বরাদ্দের এক দিন আগে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানকারি মেজর জেনারেল (অবঃ) গোলাম মওলাকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামীলীগ। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন, আ্যড, নুরুল ইসলাম তালুকদার ।

এই আসনে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা ভাল না থাকায় ২০১৮ সালের নির্বাচনে জোট প্রার্থী হওয়ার কারণে স্থানীয় আওয়ামীলীগ জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলামের পক্ষে কাজ করে তাঁকে জয়ী করেন। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে সিরাজুল ইসলাম খান রাজু ছাড়াও

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অজয় সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ সুলতানা তৃপ্তি, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট তবিবর রহমান তবি, ফেরদৌস স্বাধীন ফিরোজসহ অনেকেই দলের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সিরাজুল ইসলাম খান রাজুকে নৌকা মাকার মনোনয়ন দেয়।

উল্লেখ, এই আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবেন। এঁদের মধ্যে খান সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, অজয় সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে জাসদের আব্দুল মালেক, তৃনমুল বিএনপি’র এ্যাড, আব্দুল মোত্তালেব, অফজাল হোসেন, ফেরদৌস স্বাধীন ফিরোজ, আরফিন পারভিন, তাজ উদ্দীন মন্ডল, নজরুল ইসলাম প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category